২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত তাজ্জীর হোসেন জনি (২৮) বেড়ীবাঁধ এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জনির মৃত্যু হয়। জনির ভাই মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় নূরজাহান রোডের একটি দোকানে চা পান করে বের হওয়ার সময় ৩/৪ জন যুবক জনিকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলের অদূরেই মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ি। মোহাম্মদপুর থানার ওসি মইনুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। জনি মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/২১৫৬ ঘ.