নোয়াখালী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুুলিশ।
নিহত রাজু আহম্মেদ (১৬) লক্ষ্মীপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাইনউদ্দিনের ছেলে।
রোববার সকালে জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে রাজুর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজুর বাবা মাইনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজু চৌমুহনীর একটি মটর ওয়ার্কশপে কাজ করতো। ছুটি নিয়ে গত ২ নভেম্বর রাজু বাড়ি আসে। এরপর শনিবার বিকালে রাজু কাজে যোগ দিতে চৌমুহনীর উদ্দেশে রওয়ানা হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫০ ঘ.
bdnews24