২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের সর্বোচ্চ নিরপেক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারকদের সবরকম ভয়-ভীতি পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার প্রার্থীরা যাতে সময়মত বিচার পায় সেজন্য আন্তরিক হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারকদের সবরকম ভয়-ভীতি পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার প্রার্থীরা যাতে সময়মত বিচার পায় সেজন্য আন্তরিক হতে হবে। তিনি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের ৫৮তম সম্মেলন উদ্বোধনকালে শেখ হাসিনা এই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নির্ভর করে বিচারকদের প্রজ্ঞার ওপর। সামান্য ভুল সিদ্ধান্তে একজন বিচারপ্রার্থীর জীবনে নেমে আসতে পারে সর্বনাশ। এ জন্য বিচার কাজ পরিচালনার সময় বিচারকদের সবরকম ভয়-ভীতি, রাগ-অনুরাগ এবং আবেগ পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে।" দেশের সংবিধান ও প্রচলিত আইনই বিচারকদের পথপ্রদর্শক বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, "বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস থেকেই দীর্ঘ ২১ বছর পর কোন প্রকার ট্রাইব্যুনাল না করে প্রচলিত আদালতেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে।" গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।" তিনি বলেন, "গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন কখনোই সম্ভব নয়।" এ প্রসঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে বলেন, "ইতোমধ্যে ফৌজদারী কার্যবিধি সংশোধনের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।" বিচারকদের কাজের সুবিধার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা শুধু বিচারকদের আর্থিক সুবিধার বিষয়টি সক্রিয় বিবেচনা করছি না, এর সাথে সাথে তাদের নিরাপত্তার ব্যবস্থার উদ্যোগও নিয়েছি। এছাড়া বিচারকদের বাসায় সহকারী প্রদানেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।" প্রধানমন্ত্রী বলেন, "কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য বর্তমানে দেশের ৬৪টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য প্রায় ৭৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৩৭টি জেলায় জমি অধিগ্রহণ ও ২৭টি জেলায় আদালত ভবনের ব্যয় অন্তর্ভূক্ত আছে। ইতোমধ্যে ৩৪টি জেলায় আদালত ভবন নির্মাণের কাজ চলছে।" তিনি বলেন, "কাজের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা তথ্য-প্রযুক্তির ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। বিচার বিভাগকে আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিচার বিভাগকে ডিজিটালাইজড করার কাজ হাতে নেওয়া হয়েছে। "অতি স