লন্ডন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম পররাষ্ট্র সচিব ও মুজিবনগর সরকারের সবচেয়ে জেষ্ঠ্য কূটনীতিক আবুল ফতেহ (৮৬) আর নেই।
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী মাহফুজা ও দুই ছেলেকে রেখে গেছেন।
তার বড় ছেলে আনাতুল ফতেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ২টার দিকে লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবুল ফতেহ ১৯২৪ সালের ১৬ মে কিশোরগঞ্জে জন্মগ্রহণ নেন। ১৯৪১ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন কিশোরগঞ্জের হাই ইংলিশ স্কুল থেকে। ১৯৪৩ সালে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে
bdnews24