২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠসহ তিন পাচারকারী আটক

সুন্দরবন থেকে কাঠ পাচারের সময় তিনজনকে আটক করেছে বন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে কাঠ পাচারের সময় তিনজনকে আটক করেছে বন কর্তৃপক্ষ। শনিবার ভোরে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের দৈবজ্ঞহাটি এলাকা থেকে এ সময় তিন'শ মণ কাঠসহ একটি ট্রাকও আটক করা হয়। এরা হলেন- শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের সেলিম হাওলাদার (৩৭), সাতক্ষীরার চৌগাছা গ্রামের শেখ সাজ্জাদ হোসেন (২৭)ও জুগিপুকুরিয়া গ্রামের মো. ইকবাল সরদার (২২)। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ট্রাকটি বাগেরহাটের শরণখোলা থেকে কাঠ নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠ পাচারের সময় ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১৫ ঘ.