বরগুনা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বরগুনার ৪৮৩ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেলেও এ পর্যন্ত মেরামত হয়েছে ৩৮ কিলোমিটারের মতো। এছাড়া প্রয়োজনের তুলনায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সংখ্যাও কম। সব মিলিয়ে উপকূলীয় এ জেলার অন্তত ১০ লাখ মানুষ দুর্যোগ ঝুঁকিতে রয়েছে।
জেলার পোটকাখালী আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারের পানি সামান্য বেড়ে গেলেই তাদের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। তখন তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে তখন আত্মীয়-স্বজনের বাড়ি চলে যেতে হয়।
অন্যদিকে কুমিরমারা এলাকার বাসিন্দা মোশারেফ হোসেন মলি
bdnews24