২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। শুক্রবার সকারে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের দূর্গাপুর এলাকায় একটি ম্যাকসি (যান্ত্রিক যান) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির তিন যাত্রীর মৃত্যু হয় বলে মহাসড়ক থানা পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আব্দুর রউফ (৭৫), তার স্ত্রী উমর চান বিবি (৬০) ও মেয়ে ছফিনা খাতুন (৩০)। দুর্ঘটনায় আহত ছফিনার মেয়ে লিজাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামে। শায়েস্তাগঞ্জ মহাসড়ক থানার ওসি আলী ফরিদ সাংবাদিকদের জানান, রউফ সপরিবারে চুনারুঘাটের মুড়ারবন্দ মাজার জিয়ারত করতে যান। রাতে মাজারে অবস্থান করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি ম্যাকসিতে করে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা। ওসি জানান, দুর্ঘটনার পরপরই মারা যান ছফিনা খাতুন। অন্য দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.