২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর শহরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নিহতরা হলেন- পরিবহন ব্যবসায়ী মাসুদ আকন্দ (৩০) ও সবুর খান। সবুর খানের মটর সাইকেলের ধাক্কায় মারা যান মাসুদ। ওই সময় মটর সাইকেল উল্টে মারা যান সবুরও। ওসি বলেন, "রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা সবুরের মটর সাইকেলের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। গুরুতর আহত সবুরকে হাসপাতালে নেওয়ার সময় তারও মৃত্যু হয়।" মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর গ্রামের আমজাদ আকন্দের ছেলে মাসুদ আকন্দ 'জাকির পরিবহন'র মালিক ছিলেন। সবুরের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার কাশেমপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.