২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের শুল্ক কাঠামো সংস্কার হবে

চট্টগ্রাম বন্দরের শুল্ক কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এ জন্য একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের শুল্ক কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এ জন্য একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে। চবক সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একজন উপদেষ্টা নিয়োগ দিতে যাচ্ছি যিনি আমাদেরকে বন্দরের নতুন একটি শুল্ক কাঠামোর জন্য নির্দেশনা দেবেন।" তিনি জানান, বন্দরে ৬০টি শুল্ক রয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটি ২০০৭-০৮ সালে বাড়ানো হয়েছে, বাকিগুলো ১৯৮৬ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। পাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক হার অনেক কম জানিয়ে তিনি বলেন, "এর সংস্কার প্রয়োজন, কারণ ১৯৮৬ সালের পর থেকে মুলস্ফীতি তিনশ শতাংশ বেড়েছে। পাশাপাশি সিপিএ'র খরচও বেড়েছে কয়েক গুণ।" দুই বছর পরপর সিপিএ'র শুল্ক কাঠামো সংস্কার করার কথা। চবক তার শুল্ক কাঠামো সংস্কারের সুপারিশটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে এর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। ফরহাদ উদ্দিন বলেন, "নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স