নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ শ্রমিক।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার তারাবো টাঁটকী এলাকায় বেক্সিমকো গ্র"পের প্রতিষ্ঠান নিউ ঢাকা জুট মিলে আগুন লাগে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সত্রপাত বলে তারা ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।
তারা বলেছে, আগুনে কারখানার কয়েকটি গুদামে রাখা কাঁচা পাট ও উৎপাদিত পণ্য পুড়ে গেছে।
খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে নিউ ঢাকা জুট মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে যায়।
আগুনে পুড়তে থাকে গুদামে রাখা কাঁচা পাট ও উৎপাদিত পাটজাত পণ্য।
আগুন নেভাতে গিয়ে কারাখানার শ্রমিক ও নিরাপত্তা প্রহরীসহ ১৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে আছেন- রুহুল আমিন, কালাম, আমির খান, সিদ্দিক, রফিক, মানিক, সোলেমান, আজগর, জসিম। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবদুল জলিল জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
তবে অনেক স্থানে চাপা আগুন জ্বলছে। সম্পূর্ণ নেভানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স
bdnews24