ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যালে মঙ্গলবার এক হাজতির মৃত্যু হয়েছে। হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের পিটুনির কারণে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা।
মৃতের নাম সাগর (২০)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিও) অস্ত্রোপচারোত্তর ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। ওইদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১১টার দিকে সাগরকে হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ।
একটি ছিনতাই মামলায় গত ২৫ নভেম্বর গণধোলাইয়ের পর আটক পাঁচ ছিনতাইকারীর একজন বলে জানিয়েছে পুলিশ। সাগরসহ পাঁচজনকে ২৭ নভেম্বর দুদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। বাকি চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন
bdnews24