২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিতাই

ঝিনাইদহে পুলিশের কাছ থেকে হত্যার মামলার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহে পুলিশের কাছ থেকে হত্যার মামলার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাঁদুরগাছা গ্রামে আসামি নিরাপদ মণ্ডলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালায় তার সমর্থকরা। এ সময় আসামির তার হাতে হাতকড়া পরানো ছিলো না বলেও দাবি করেন কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মী গুরুপদ মণ্ডল হত্যা মামলার আসামি নিরাপদ। পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুই পুলিশ হাতকড়া পরিয়ে তাকে থানায় আনার সময় বাড়ির লোক হৈ চৈ শুরু করে দেয়। সুযোগ বুঝে পালিয়ে যায় নিরাপদ। নিরাপদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এসপি। মঙ্গলবার রাতে বাঁদুরগাছা গ্রামের বাড়িতে ফেরার সময় খুন হন গুরুপদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩০ ঘ.