২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, সিরাজগঞ্জে মহাকাশ বিষয়ক সেমিনার জানুয়ারিতে

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং জাপান মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ১৭-১৯ জানুয়ারি ঢাকা ও সিরাজগঞ্জে মহাকাশ শিক্ষা বিষয়ক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং জাপান মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ১৭-১৯ জানুয়ারি ঢাকা ও সিরাজগঞ্জে মহাকাশ শিক্ষা বিষয়ক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে www.aprsafsesib.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম সেমিনারটি হবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটার অডিটরিয়ামে। এতে মাধ্যমিক স্কুলের বিজ্ঞান বিভাগের ১২৫ জন শিক্ষক অংশ নিতে পারবেন। দ্বিতীয় সেমিনারটি ১৯ জানুয়ারি সিরাজগঞ্জের এনায়েতপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও মহাকাশ বিষয়ে উৎসাহীরা অংশ নিতে পারবেন বলে বিজ্ঞতিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮৪২ ঘ.