২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানায় সংঘর্ষে আহত ৫

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের সংর্ঘষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সাভার, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের সংর্ঘষে পাঁচজন আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটিতে এই ঘটনা ঘটে। পরে কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ একদিনের জন্যে কারখানা ছুটি ঘোষণা করে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- কারখানার আয়রনম্যান মো. হাবিবুল্লাহ, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) নিতাই চন্দ্র পাল, অপারেটর আব্দুল মালেক, রহিম মিয়া ও জোছনা বেগম। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, বেলা ১১ টার দিকে আয়রনম্যান হাবিবুল্লাহর কাজ অন্য দিনের তুলনায় কম বলে অভিযোগ করেন পিএম নিতাই চন্দ্র পাল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার পর সংর্ঘষ বেঁধে যায়। এতে অন্য শ্রমিক ও কর্মকর্তারাও যোগ দেয়। ঘটনার পর শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই জানান, বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। কারখানার ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.