২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একজনের ১০ বছর কারাদণ্ড

এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চাঁদপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত মো. আলম কচুয়া উপজেলার কেশোরকোট গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির হোসেন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন সাতজন। তাদের পরিচয় জানা যায়নি। চাঁদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ২৯ মে কেশোরকোট গ্রামে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করাকে কেন্দ্র করে মো. আলম ও তার লোকজন একই গ্রামের মমতাজ উদ্দিন ও মনোয়ারা বেগমকে মারধর করে। এক পর্যায়ে আলম ঘর থেকে এসিডের বোতল এনে তা মনোয়ারার গায়ে নিক্ষেপ করে। এতে মনোয়ারার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ঘটনার পর ওই বছরের ৪ জুন চাঁদপুরের হাকিম আদালতে আটজনকে অভিযুক্ত করে মনোয়ারার স্বামী পারুল হক একটি মামলা দায়ের করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক রনজিত কুমার ২০০৩ সালের ৩০ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪২ ঘ.