চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুপ্রবেশের দায়ে আটক ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।
রোববার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে তাদের ফেরত পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু সাংবাদিকদের জানান, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে মালদহ কারাগারে কারা ভোগ করেন।
তিনি বলেন, ছাড়া পাওয়ার পর ভারতীয় পুলিশ বিএসএফ'র মাধ্যমে তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিডিআর কর্মকর্তারাও উপস্থিতি ছিলেন।
ফেরত আসারা হলেন- চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের কায়েস শেখ, পারচৌকা গ্রামের তাফজুল শেখ, একই গ্রামের বাসেদ শেখ, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকার শ্যামল দাশ, নগেন ঋষি, রংপুরের গঙ্গাচড়া উপজেলার আল-দাদপুর গ্রামের পরিমল চন্দ্র রায়, নওগাঁর সাপাহার উপজেলার আল্লাদিপুর গ্রামের শুকুরুদ্দীন, একই জেলার পোরশা উপজেলার পশ্চিম দেওলিয়া গ্রামের জমিনি ওরান, জয়মনি ওরান, বুধিনি ওরান, শেফালী ওরান, অনিন্ত ওরান ও ভারতী ওরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24