ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরা থানা এলাকায় অটোরিকশার ধাক্কায় এক প্রাাইভেট গাড়ির চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো: মহিউদ্দিনের (৪২) বাসা রাজধানীর সবুজবাগ এলাকায়।
রামপুরা থানার উপ-পরিদর্শক মো: নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
মহিউদ্দিনের স্ত্রী কিরোন বেগম জানান, মহিউদ্দিন প্রাইভেট গাড়ির চালক।
ওদিকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বাস থেকে নামার সময় এক পত্রিকা বিক্রেতা গুরুতর আহত হয়েছে।
আহত মো: রুবেলকে (১৫) ঢাকা মেডিকেল কলেকজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬০০ ঘ.
bdnews24