শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফুটপাথ ও রোড ডিভাইডারের ওপর যত্রতত্র স্থাপিত পুলিশ বক্স নিয়ে বিপাকে পড়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
অবৈধভাবে স্থাপিত এসব পুলিশবক্স উচ্ছেদে ডিসিসি কর্তৃপক্ষ নানা জটিলতার কারণে প্রায় দুই বছর কোন অভিযান চালাতে পারেনি। আগামী ডিসেম্বরে এ অভিযান হতে পারে।
ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপিন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা, ফুটপাথ ও আইল্যান্ডের ওপর প্রায় ১৫০টি পুলিশ বক্স রয়েছে। এগুলো তৈরির সময় ডিসিসি'র কোন অনুমতি নেওয়া হয়নি।
অনুমতি না নেওয়ায় এসব পুলিশ বক্স অবৈধ উল্লেখ করে বিপিন কুমার বলেন, "পুলিশ বক্স তৈরি হওয়ায় পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। সব পুলিশ বক্স অবৈধ হলেও নানা জটিলতায় তা অপসারণ করা যাচ্ছে না।"
কি কি জটিলতায় উচ্ছেদ করা যাচ্ছে না সে সম্পর্কে কোন মন্তব্য করেননি বিপিন কুমার।
পুলিশ বক্সের সবগুলো পুলিশের কাজে আসে না জানিয়ে বিপিন কুমার বলেন, "অপ্রয়োজনীয় পুলিশ বক্স উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।"
অপ্রয়োজনীয় পুলিশ বক্স উচ্ছেদে আগামী ডিসেম্বরে অভিযান চালানো হতে পারে বলে জানান বিপিন কুমার সাহা ।
তিনি জানান, এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।
তবে অপ্রয়োজনীয় পুলিশ বক্সের সংখ্যা কত হতে পারে তা জানা যায়নি।
ডিসিসির এক সূত্র জানায়, পুলিশের নানা ধরনের চাপের মুখে অবৈধ পুলিশ বক্স উচ্ছেদে যেতে পারেনি ডিসিসি। এর আগে কয়েকবার উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নিলেও তা কার্যকর করতে পারেনি।
গত ২১ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন রাজধানীর বিভিন্ন স্থানে নির্মিত পুলিশ বক্স পথচারীদের নির্বিঘ
bdnews24