২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কারে ২১ কার্টন বিয়ার

গাজীপুর সদর এলাকায় একটি প্রাইভেট কার থেকে শুক্রবার রাতে ২১ কার্টন বিয়ারের ক্যান উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

গাজীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর এলাকায় একটি প্রাইভেট কার থেকে শুক্রবার রাতে ২১ কার্টন বিয়ারের ক্যান উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি আটক করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে সদরের নিয়ামত সড়ক এলাকায় পুলিশ দেখে ৪-৫ জন তরুণ গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়ি থেকে ২১টি কার্টনে ব্যারন্স ব্র্যান্ডের ৫০৪টি ক্যান উদ্ধার করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.