২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বুধবার উদ্ধার তরুণীর লাশ সনাক্ত

রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে বুধবার উদ্ধার হওয়া তরুণীর লাশ সনাক্ত করেছেন তার মামা মো. ইয়াছিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে বুধবার উদ্ধার হওয়া তরুণীর লাশ সনাক্ত করেছেন তার মামা মো. ইয়াছিন। তরুণীর নাম রোজিনা বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইয়াছিন। তিনি বলেন, "রোজিনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। তার আট বছরের একটি মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরে। তার স্বামী মো. সুমন ট্যাক্সি ড্রাইভার।" এ হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোজিনা একজন ভাসমান যৌনকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।। " হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার বিএসএস সিকিউরিটির দুই নিরাপত্তারক্ষীকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এসআই। বুধবার দুপুর সোয়া ২টার দিকে গুলশানের ৫৭ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে এবিসি কন্সট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনের দক্ষিণ প্রান্তে বালির নিচ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ভবনের দুই নিরাপত্তারক্ষী পানি দিয়ে বালি সমান করার সময় এলাকাবাসী লাশের অস্তিত্ব টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে গুলশান থানা পুলিশ সেখান থেকে তরুণীর লাশ উদ্ধার ও নিরাপত্তাকর্মীদের গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসআইটি/পিডি/২২৪১ ঘ.