২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টা পর চাঁদপুরে ট্রেন চলাচল শুরু

রেল লাইনের স্লিপার সরে যাওয়ায় তিন ঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

চাঁদপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল লাইনের স্লিপার সরে যাওয়ায় তিন ঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন 'মেঘনা এক্সপ্রেস' বলাখাল রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের দুই ফুট স্লিপার সরে যায়। চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্লিপার মেরামত করার পর সকাল ৯টা থেকে আবার এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, স্লিপার সরে যাওয়ায় ওই সময় চাঁদপুর থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী লোকাল ট্রেন বলাখালে আটকা পড়ে। জেলার হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে এই রুটে রেললাইন সংস্কার না হওয়ায় এমন হয়েছে। এছাড়া রেললাইনে পর্যাপ্ত পরিমাণ পাথর ও কাঠ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১১ ঘ.