২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে এমাদুল হত্যা: গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা ছত্রদলের ক্রীড়া সম্পাদক এমাদুল কবীর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বাগেরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা ছত্রদলের ক্রীড়া সম্পাদক এমাদুল কবীর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোরের মনিহার সিনেমা হলের সামনে থেকে মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের চাঁন মিঞা মল্লিক (৫০), তার ছেলে মল্লিক আলতাফ মাসুদ (২০) ও জামাতা সাচ্চু (২৮)। এর আগে একইদিন দুপুরে জাহানারা বেগম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছিল। সোমবার রাতে এমাদুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার দুপুরে গ্রামের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। সদর মডেল থানার ওসি শাহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমাদুলের লাশ উদ্ধারের পর তার পরিবার ও এলাকাবাসী স্থানীয় চাঁন মিঞা, দাউদ মল্লিক, আলী শেখসহ সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম পুলিশকে দেয়। সেই সূত্র ধরে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে যশোর পুলিশের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। সোমবার রাত ৮টার দিকে পাওনা টাকা পরিশোধ করা হবে বলে এমাদুলকে ডেকে নেয় দাউদ মল্লিক। পরদিন দুপুরে দাউদের বাড়ির কাছের একটি ধানক্ষেত থেকে এমাদুলের লাশ উদ্ধার করা হয়। এমাদুলের লাশ পাওয়ার পর তার সমর্থকরা দুপুরে কাড়াপাড়া গ্রামের চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৭৩৯ ঘ.