চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে।
ভবন হেলে পড়ার পর মঙ্গলবার পাশের ভবনের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ঘটনাস্থলে বিকালে পুলিশ ও দমকল বাহিনী গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকেও (সিডিএ) খবর দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
'চাঁদ নিবাস' নামে হেলে পড়া ওই ভবনের মালিক সৌদি আরব প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী চাঁদ সুলতানা বলে পুলিশ জানিয়েছে। বাড়িটি সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের ১১০/১১ এস নম্বর বাড়ি।
বাড়িটিতে চাঁদ সুলতানা তার সন্তানদের নিয়ে বসবাস করেন। এর চারটি ফ্ল্যাটে ২০-২৫ জন ভাড়াটে রয়েছেন।
চাঁদ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৪ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে অনুমোদন নিয়ে এ ভবন নির্মাণ করা হয়। ভবনটির উপরের অংশের দক্ষিণ পার্শ্বের অংশবিশেষ এক ইঞ্চি হেলে পড়েছে বলে তিনি জানান।
আগে থেকেই 'চাঁদ নিবাস' এরকম হেলানো ছিল দাবি করে তিনি বলেন, মঙ্গলবার বিকালে স্থানীয় কিছু লোক ষড়যন্ত্রমূলকভাবে ভবনটি হেলে পড়ার গুজব ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটি হেলে পাশের ছয়তলা একটি ভবনের রেলিংয়ের সঙ্গে প্রায় লেগে গেছে।
তবে ভবনের কোথাও ফাটল দেখা না দেওয়ায় এর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ভবন হেলে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদ নিবাসের উপরের অংশ আংশিক হেলে গেছে। পার্শ্ববর্তী মো. জাহাঙ্গীরের মালিকানাধীন ছয়তলা 'রিলায়েন্স প্লাজা' ভবনটিও হেলে পড়েছে বলে মনে হচ্ছে।
এই ভবনটিতে আয়কর বিভাগ, চট্টগ্রাম অঞ্চলের একটি কার্যালয় রয়েছে।
তবে প্রাথমিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দ'ুটি ভবন নির্মাণেই আইন অমান্য করা হয়েছে। নির্মাণের সময় ভবন দু'টির উপরের অংশ নিয়ম বহির্ভূতভাবে স
bdnews24