২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চালু

চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ আবার চালু হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

মৌলভীবাজার, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ আবার চালু হয়েছে । মঙ্গলবার ১১ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের কাছে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো কুলাউড়া, সমশেরনগর ও শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় রশিদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর। দুপুর ১টা ১০মিনিটে মেরামত শেষে সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল ছেড়ে যায় ট্রেনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.