২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধর্ষণ ও হত্যার দায়ে দুই তরুণের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চাঁদপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও হত্যার দায়ে দুই তরুণের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির হোসেন এ রায় দেন। রায় ঘোষণার পর জাকির হোসেনকে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামি মনির হোসেন পলাতক রয়েছেন। চাঁদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সাইয়েদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০০২ সালের ৩ মে শাহরাস্তি উপজেলার রাগৈ এলাকার হারুনুর রশিদের মেয়ে সেলিনা আক্তারকে (২০) ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরদিন এলাকার একটি ইরি ধানের ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরদিন সেলিনার মা মার্জিয়া খাতুন বাদী হয়ে শাহরাস্তি থানায় জাকির হোসেন, মনির হোসেন ও শাহজান ওরফে বগা নামের তিনজনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ২৮ অগাস্ট এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রায়ে শাহজান ওরফে বগাকে খালাস দেওয়া হয়। মামলায় ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.