খুলনা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর অদূরে পথেরবাজার চেকপোস্ট থেকে সোমবার বিকালে বিস্ফোরকসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- যশোরের নতুন খয়েরতলা পালবাড়ি এলাকার জাকির হোসেন (২০) ও যশোর কোতয়ালি থানার সাতমাইল এলাকার রিপন (২২)।
তাদের কাছ থেকে ২০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
তাদের খানজাহান আলী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খানজাহান আলী থানার ওসি মো. আলতাফ হোসেন চৌধুরী বলেন, চেকপোস্টে যশোর থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, জাকির ও রিপন যশোর থেকে গান পাউডার নিয়ে খুলনা আসছিল। বোমা তৈরি করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য তাদেরকে দিয়ে একটি গ্র"প এ কাজ করিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
মঙ্গলবার তাদের আদালতে হাজির কওে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24