২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় শিশু নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া সড়কে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া সড়কে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে ষোলঘর ভুইচিত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত জহিরুল হক (৮) গোপালগঞ্জ জেলা শহরের মতিন শেখের ছেলে। মতিন ষোলঘরে একটি ভাড়া বাড়িতে থাকেন। ওসি বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস জহিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.