২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোহরগঞ্জে ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময় মুক্তিযোদ্ধা সংসদ ও জামায়াতে ইসলামী সমর্থিত একটি সংগঠন সমাবেশ ডাকায় কুমিল্লার মনোহরগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

কুমিল্লা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় মুক্তিযোদ্ধা সংসদ ও জামায়াতে ইসলামী সমর্থিত একটি সংগঠন সমাবেশ ডাকায় কুমিল্লার মনোহরগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার ভোর ৬টা উপজেলার খিলা রেলওয়ে স্টেশন এলাকায় সব ধরনের কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসন জানিয়েছে। মনোহরগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরো জানান, স্টেশনের পাশের একটি মাঠে শুক্রবার বিকালে ঈদপূর্ণমিলনী আয়োজন করেছিলো মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। পরে সেখানে জামায়াত সমর্থিত ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল ডাকে। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.