২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে শুক্রবার যাত্রীবাহী বাস খাদে পড়ে এক তরুণী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে শুক্রবার যাত্রীবাহী বাস খাদে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশু ও মহিলাসহ আরো ১২ জন। বাগেরহাটের মোড়েলগঞ্জে মটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন এক পথচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মনিকা (৮), হেলেনা (৩৫), শকিনা বেগম (২৮), আনন্দ (৩০), আশরাফুল ইসলাম (২৮), আরমান আলী (৪০), মারফুজ সরেন (২৫) ও বকশিকে (৪০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের বাড়ি গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে। নগরীর রাজপাড়া থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাসটি গোদাগাড়ী উপজেলার কাঁকহাট থেকে রাজশাহীর দিকে আসছিলো। নগরীর কাশিয়াডাঙ্গা বাইপাসে আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওসি জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ওই তরুণীর মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, দুপুরে মোড়েলগঞ্জের আমতলা বাজার এলাকায় মটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন পথচারী বড়