২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

রংপুর শহরতলীর মাহীগঞ্জ রথবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

রংপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরতলীর মাহীগঞ্জ রথবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি লালমনিরহাট জেলায়। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি লালমনিরহাট থেকে আসা দুর্ঘটনা কবলিত বাস অনিন্দ পরিবহনের চালক নজরুল (৩০)। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন