২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় মাফিয়া চুন্নু গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাসাবোতে মাদকসেবীদের হামলায় শিল্প ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় মাফিয়া চুন্নুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বাসাবোতে মাদকসেবীদের হামলায় শিল্প ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় মাফিয়া চুন্নুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাসাবো এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৩ এর ক্যাপ্টেন মো. শরিয়ত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "চুন্নুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।" গত বুধবার রাতে মাদকসেবীদের হামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা মাহফুজুল হক খান (৭৩) মারা যান। বৃহস্পতিবার দুপুরে তার ছেলে রিয়াজুল হক খান ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মাফিয়া চুন্নু এ মামলার ৫ নম্বর আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২১১৬ ঘ.