গাজীপুর, নভেম্বর ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাক কারখানার এক কর্মীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আলাউদ্দিন (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, ঈদের দিন বুধবার রাতে টঙ্গীর জাবের-জুবায়ের পোশাক কারখানার কর্মী হারুন-উর-রশিদ ও তার স্ত্রী বাসায় ফিরছিলেন।
রাত সোয়া ১০টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় পৌঁছালে পাঁচ দুর্বৃত্ত তাদের পথ আটকায়। তারা হারুনকে আটকে রেখে ধর্ষণ করে তার স্ত্রীকে।
এক পর্যায়ে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক আলাউদ্দিনকে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
এসআই জানান, ওই পোশাক কর্মী টঙ্গী থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24