২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির কাউখালী উপজেলায় যুবদলের এক কর্মীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

রাঙামাটি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির কাউখালী উপজেলায় যুবদলের এক কর্মীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইউনিয়নের মোনারটেক জঙ্গল থেকে পরে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম আরিফুর রহমান (২৮)। বিরোধীদল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের উপজেলা শাখার কর্মী ছিলেন তিনি। উপজেলা বিএনপি এই হত্যাকাণ্ডের জন্য সরকার সমর্থক যুবলীগকে দায়ী করেছে। এ ব্যাপারে যুবলীগের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আরিফ ঈদ উপলক্ষে বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে ১০/১২ জনের একটি দল তাকে ডেকে বাড়ির উঠানের নিয়ে ব্যাপক মারধর করে। এ সময় আরিফের স্ত্রীসহ অন্যরা বাাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাদেরও মারধর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আরিফকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা আরিফের পায়ে গুলি করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মোনারটেক জঙ্গলে লাশ গুম করা চেষ্টা করে দুর্বত্তরা। তবে লোকজন দেখে ফেললে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়। আরিফ হত্যাকাণ্ডের খবর পেয়ে যুবদল ও বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেতবুনিয়ার চেহেরী বাজার এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দুপুর ১২ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবরোধের কারণে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জসীমউদ্দীন খোকন ও সাধারণ সম্পাদক সাজাই মারামা অভিযোগ করেন, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী বেদনা মার্মা ও মাহবুবের নেতৃত্বে একটি সশস্ত্র দল আরিফুর রহমানকে হত্যা করেছে। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়