২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বোমা বিস্ফোরণে আহত ২

বরিশালে বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে দুই যুবক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বরিশাল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর কাউনিয়া এলাকার ভাটিখানা জোড় মসজিদ চৌমাথার একটি রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ বলেছে, তারা ঘটনাটি জানে না। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আহতরা হলেন- মুরাদ ও আল মামুন। এদের মধ্যে মুরাদের একটি হাতের দুটি আঙ্গুল উড়ে গেছে। স্থানীয়রা জানান, আহতরা পরিচয় গোপন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টু ও যুবলীগ সভাপতি মজিবর সিকদার জানান, গ্রেপ্তার এড়াতে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করে। তারা অজ্ঞাতস্থানে গিয়ে চিকিৎসা নিচ্ছে। তারা জানান, দুপুরে মুরাদ ও মামুন স্থানীয় বাসিন্দা রাজ্জাকের রিকশা গ্যারেজে বসে বোমা বানাচ্ছিলো। এ সময় বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম এ ধরনের কোন খবর পাননি বলে জানান। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.