চুয়াডাঙ্গা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় কথিত এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি গোপন সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য।
আলমডাঙ্গা থানার ওসি মো. মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিউলের বিরুদ্ধে থানায় ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24