২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটাইজেশন কমিশন সদস্য স্বেচ্ছা অবসরে

প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. মহসিন স্বেচ্ছায় অবসরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. মহসিন স্বেচ্ছায় অবসরে গেছেন। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মো. মহসিন স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। মন্ত্রণালয় তার আবেদন গ্রহণ করেছে। আগামী ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মহসিন জ্বালানি বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৪০ ঘ.