সিরাজগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারুটিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে পঞ্চসারুটিয়া গ্রামের একটি ধান ক্ষেতে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ১টার দিকে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৪ ঘ.
bdnews24