বেনাপোল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে সোমবার বাংলাদেশের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল গফ্ফার (৪৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের জিয়াউদ্দিন গাজীর ছেলে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসফ) সদস্যরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গফ্ফারকে পিটিয়ে এবং ব্যানট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ধান্যখোলা সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যায়। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৩৩ ঘ.
bdnews24