২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌদুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদু মিয়ার (৬৫) বাড়ি উপজেলার ভৈরবনগর গ্রামে। আহতদের মধ্যে মৃদুল সাহা নামের একজনকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার ওসি রুপক সাহা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি গোসাইপুর থেকে মনিপুর যাওয়ার পথে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী স্পিডবোটটির সংঘর্ষ হলে নৌকাটি উল্টে ডুবে যায়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলেই নৌকাযাত্রী আবদু মিয়া মারা যায়। আহত হন নৌকার আরো পাঁচ যাত্রী।" এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪২৬ ঘ.