২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলের মানুষ চায় টেকসই বাঁধ

উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলা আর ক্ষয়ক্ষতি কমাতে মানুষ বেড়িবাঁধের ওপরই বেশি ভরসা করে। ঘূর্ণিঝড় সিডর ও আইলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর তারা চান স্থায়ী টেকসই বাঁধ হোক। অলীপ ঘটক ও খন্দকার দেলোয়ার জালালীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 02:21 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

অলীপ ঘটক, বাগেরহাট
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী
ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন বছর আগে ঘূর্ণিঝড় সিডর'র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো উপকূলীয় এলাকা। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরে কয়েক হাজার মানুষের প্রাণহানির সঙ্গে বসত-বাড়ি, রাস্তাঘাট, ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে তছনছ হয় উপকূলীয় এলাকার প্রায় সব বেড়ি বাঁধ। ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধের অনেকগুলোই সংস্কার বা মেরামত হয়নি। হলেও সেগুলো দুর্বল ও কম উচ্চতার বলে জানিয়েছে স্থানীয়রা। সিডর'র পরের বছর ঘূর্ণিঝড় আইলায় আরো বিপর্যয় নিয়ে আসে উপকূলের মানুষের জীবনে। সা