২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক সব ধরনের সন্ত্রাস মোকাবেলার পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও তুরস্ক সব ধরনের সন্ত্রাস মোকাবেলার পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সফররত তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ানের সঙ্গে রোববার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ২০১৬-২০১৭ মেয়াদের জন্য বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের সমর্থন কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও তুরস্ক ২০১৫ সালের মধ্যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অন্তত তিন শ' কোটি ডলারে উন্নীত করার বিষয়ে সম্মত হয়েছে। বাংলাদেশে বিদ্যমান বাণিজ্য অনুকূল পরিবেশের উল্লেখ করে তিনি এর্দোয়ানের প্রতি বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, নদী খনন, আইসিটি, পর্যটন, বস্ত্র এবং কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে তুরস্কের বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহ্বান জানান। শেখ হাসিনা এর্দোয়ানকে বলেন, বিশ্ব বাজারে তুরস্কের রফতানিযোগ্য পণ্যকে আরো প্রতিযোগিতামূলক করতে তাদের তৈরি পোশাক কারখানা ও অন্যান্য শিল্প স্থাপনে বাংলাদেশ একটি চমৎকার গন্তব্য। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য স