২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার বিকালে কিছু ব্যাংক খোলা থাকবে

ঈদুল আযহা উপলক্ষে গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা দিতে সোমবার স্বাভাবিক সময়ের পরও খোলা থাকবে কিছূ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা দিতে সোমবার স্বাভাবিক সময়ের পরও খোলা থাকবে কিছূ ব্যাংক। ব্যাংকে সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন চললেও সোমবার ৪টার পরও লেনদেন চলবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংকগুলো খোলা রাখতে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২২০১ ঘ.