ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আরমানিটোলা গরুর হাটে রোববার রাতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
এরা হলেন- গরুর হাটে টোল আদায়ের কাউন্টারে কর্মরত বায়েজিদ (২১), মোস্তফা (৩০) ও জাহাঙ্গীর (৩৫)। প্রথম দু'জনকে মিটফোর্ড হাসপাতাল এবং জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতয়ালি থানার ওসি সালাহউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাবুবাজার সেতুর উপর থেকে গরুর হাটের টোল আদায়ের কাউন্টারে দু'টি 'পটকা' এসে পড়ে। এগুলোর বিস্ফোরণে তিনজন আহত হন।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুর রশীদ বলেন, আহতদের আঘাত সামান্য। তাদের শরীরের বিভিন্ন অংশে স্পি
bdnews24