২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছয়টি বাড়ি পুড়ে গেছে

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন লেগে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

গাইবান্ধা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন লেগে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছিট জামুডাঙ্গা গ্রামে এই অগ্নিকাণ্ড হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনে ওই গ্রামের আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, আব্দুল গণি মিয়া, জাহেদুল ইসলাম, নজরুল ইসলাম ও মুকুল মিয়ার বাড়ি পুড়ে গেছে। তিনি অরো জানান, মজিদের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, অগ্নিকাণ্ডে চারটি ছাগল এবং ৫০ হাজার টাকা পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.