২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া বাসচাপায় দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় এক মটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সাভার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় এক মটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার পর কোনো এক সময়ে আশুলিয়ার কবিরপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৮-৩০ বছরের মধ্যে। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৯ ঘ.