২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে ৪০টি ঘর পুড়েছে

নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ সংলগ্ন এলাকায় আগুনে ৪০টি বসত ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন একটি মন্দির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ সংলগ্ন এলাকায় আগুনে ৪০টি বসত ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন একটি মন্দির। রাধা মাধব আখড়া নামে কলোনিতে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী। দমকল বাহিনীর সহকারী পরিছারক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ওই কলোনির ৪০টি বসত ঘর পুড়ে যায়। সংলগ্ন রাধা মাধব মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী। মোট নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা সাংবাদিকদের জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে বাসিন্দাদের কেউ মোমবাতি থেকে কেউ ধূপকাঠি থেকে আগুন লেগেছে বলে অভিযোগ করেন। স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫২ ঘ.