২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ডুবোচরে আবারো ফেরি আটকা

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের একটি চ্যানেলে আবারো ফেরি আটকা পড়ার ঘটনা ঘটেছে।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাওয়া-কাওড়াকান্দি নৌপথের একটি চ্যানেলে আবারো ফেরি আটকা পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চ্যানেলের মুখে ফেরিটি আটকা পড়ায় এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। রাত সাড়ে ১২টায়ও তা উদ্ধার করা যায়নি। এতে ঘাটে যানজট বাড়ছেই। পাড়াপাড়ের অপেক্ষায় রয়েছে কয়েকশ' যানবাহন। ঈদে ঘরমুখো মানুষেরা পড়েছে দুর্ভোগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের কাওড়াকান্দি যাওয়ার পথে পদ্মা নদীর কবুতর খোল-কাউলিয়া চ্যানেলের মুখে একটি ডুবোচরে আটকে যায় কাকলী নামের ফেরিটি। কাকলীতে দুটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক ও নয়টি হালকা যানবাহন রয়েছে। কাকলী ছাড়াও আটকে আছে ফেরি রানীগঞ্জ ও রামশ্রী। কাকলীর আটকা পড়ার আগেই এই দু'টি ফেরি ঘাট থেকে ছেড়ে এসে দু'প্রান্তে আটকে যায়। রাত ১০টা থেকে পদ্মায় জোয়ার শুরু হলেও জোয়ারে পানি কম বাড়ায় ফেরিটি উদ্ধার সম্ভব হয় বলে জানান বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। তবে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রো রো ফেরি শাহ মখদুম ১৫টি যানবাহন নিয়ে কাউনিয়া চ্যানেলে আটকা পড়ে। এরপর এই পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় সাংবাদিকদের জানান, ফেরি ডুবোচরে আটকা পড়ায় চ্যানেলের মুখ বন্ধ হয়ে গেছে। এ কারণে এই চ্যানেল দিয়ে আর কোনো ফেরি পার হতে পারছে না। তিনি জানান, মাওয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি রাণীগঞ্জ এবং কাওড়াকান্দি থেকে আসা ফেরি রামশ্রী মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়েছে। শেখর চন্দ্র জানান, কাকলী উদ্ধার না হওয়া পর্যন্ত ফেরি পারাপার সম্ভব নয়। উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে যাচ্ছে। ফেরিটি উদ্ধার করে যাত্রীদের ওপারে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বিঘি