২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সঙ্কটে কাউনিয়া চ্যানেলে শাহ মখদুম ফেরি আটকে পড়ায় কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঘাটের দুই পাড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:07 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

মাদারীপুর/মুন্সীগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্যতা সঙ্কটে কাউনিয়া চ্যানেলে শাহ মখদুম ফেরি আটকে পড়ায় কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঘাটের দুই পাড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রো রো ফেরি শাহ মখদুম ১৫টি যানবাহন নিয়ে কাউনিয়া চ্যানেলে আটকা পড়ার পর এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, চ্যানেলটি সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা কোনো ফেরি আটকে পড়া ফেরিটিকে পাশ কাটিয়ে পার হতে পারছে না। তাই সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রাণীক্ষেত ও যমুনা নামের দু'টি ফেরি পদ্মা নদীর মাঝে ৩০টি যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছে। আইটি জাহাজ-৩৯১ দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৭ ঘ.