ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুধবার গভীর রাতে গাড়ি খাদে পড়ে এক ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দু'জনের নাম জানা গেছে।
এরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ তেলঘাট সমিতির সভাপতিম মানিক (৫০) এবং তার দেহরক্ষী সোহেল (৩০)। আরেকজনের পরিচায় জানা যায়নি।
এছাড়া সোহেল (৩২) নামের একজনকে আহত অবস্থায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১১টার দিকে তাদের গাড়িটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে অন্তত তিনজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৬ ঘ.
bdnews24