২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৬০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের 'চোরের বস্তি' হিসাবে পরিচিত জাহানপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার উপ-পরিদর্শক দীপংকর সাহা জানান, একটি খাস জমি নিয়ে স্থানীয় মঞ্জু দাস ও ছিদ্দিক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। দুপুরে মঞ্জু দাসের লোকজন ওই জমিতে ধানের বীজ লাগাতে গেলে ছিদ্দিক মিয়ার লোকজন বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু'পক্ষ দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এ সংঘর্ষ দেড়ঘণ্টা চলে বলে তিনি জানান। আহতদের মধ্যে হরকুমার দাস (৫০), সুকুমার দাস (৫২), অনাথ দাস (৪৫), রতন দাস (৬০), যতীন্দ্র দাস (৩৬), মনু দাস (৩৫), মোহেন্দ্র দাস (৩৪), সঞ্জয় দাস (৩৫), কাজল মিয়া (৩৫) ও সাবু মিয়াকে (৭০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নব কিশোর দাস (৬০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৩৫ ঘ.